বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৭

নওগাঁয় সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা

WP Import ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৪১ অপরাহ্ন খেলাধুলা
WP Import ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৪১ অপরাহ্ন

নওগাঁয় সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা

নওগাঁয় সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নওগাঁ ষ্টেডিয়ামে খেলায় অংশ নেয় নওগাঁ জেলা প্রেসক্লাব বনাম জেলা সাংবাদিক ইউনিয়ন। খেলায় ২-২ গোলে ড্র হয়। পরে রাত ৯টায় প্রেসক্লাব মিলনায়তনে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল মিথ্যা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করাসহ দেশের উন্নয়ন বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে তা অক্ষুন্ন রাখতে মিথ্যা গুজব সম্পর্কে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে দেশবাসীকে জানাতে হবে। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল শাহরিয়ার রাসেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন।