বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৭

গোমস্তাপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

WP Import ০৩ আগস্ট ২০২৩ ০৭:৩১ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৩ আগস্ট ২০২৩ ০৭:৩১ অপরাহ্ন
গোমস্তাপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা
গোমস্তাপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

গোমস্তাপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী ৫ই আগষ্ট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৯৩তম জন্ম বার্ষিকী ৮ আগষ্ট ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে এই প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিপাশা হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আঃ হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলি, আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, আলিনগর স্কুল ও কলেজ অধ্যক্ষ রবিউল আউয়াল প্রমুখ। যথাযোগ্য মর্যাদায় দিবসগুলি পালনের জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।