বিএমপিএমএ’র উদ্যোগে নাটোরে আম সংগ্রহ ও পরিবহন বিষয়ে কর্মশালা
বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন (বিএমপিএমএ)’র উদ্যোগে “গ্রামীণ এলাকা থেকে আম সংগ্রহ, মোড়কীকরণ ও পরিবহনের যথাযথ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা হয়েছে। রবিবার (২৪ মে) নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির হলরুমে এই কর্মশালা হয়। বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মশালায় সভাপতিত্ব করেন বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ শুকুরুদ্দীন। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ছিলেন নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ আব্দুল মান্নাফ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন নাটোর কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম, নাটোর হার্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামিম ইকবাল, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু। আরও উপস্থিত ছিলেন নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক তোফিকুল আলম, নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি শ্রী প্রদীপ কুমার আগারওয়ালা। প্রশিক্ষণ কর্মশালার আলোচক হিসাবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো: জহুরুল ইসলাম। দিনব্যাপী এই কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ, কেমিক্যাল মুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করণ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধির করণের অঙ্গিকার ব্যক্ত করেন এলাকার ৭০ জন আম চাষী ও ব্যবসায়ীরা। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আম চাষী ও ব্যবসায়ী বৃন্দ ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।