শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৭

নওগাঁ ১৬ বিজিবি’র উদ্যোগে সচেতনমূলক মাইকিং

নাহিদ-পোরশা প্রতিনিধি ২৫ মে ২০২৬ ০৫:৩৪ অপরাহ্ন সারাদেশ
নাহিদ-পোরশা প্রতিনিধি ২৫ মে ২০২৬ ০৫:৩৪ অপরাহ্ন
নওগাঁ ১৬ বিজিবি’র উদ্যোগে সচেতনমূলক মাইকিং

জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন পরামর্শ দিয়ে মাইকিং করেছে নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটেলিয়ন। রবিবার (২৪ মে) আনুমানিক বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্থানে এই মাইকিং করা হয়। সতর্কতা পরামর্শ হিসেবে বলা হয়, ‘জরুরী সতর্কবার্তা সীমান্তবর্তী জনসাধারণকে জানানো যাচ্ছে যে, আপনারা কোন অবস্থাতেই আন্তজার্তিক আইন লঙ্ঘন করে সীমান্ত অতিক্রম করবেন না। নিজে নিরাপদ থাকুন এবং আপনার পরিবারের সকলকে নিরাপদে রাখুন। আপনার সন্তান আমাদের সন্তান, চোরাচালানের সাথে যুক্ত হয়ে সে যেন অনাকাঙ্খিত গুলিবিদ্ধ বা সীমান্ত হত্যার শিকার না হয়, সেজন্য তাদেরকে অবৈধ সীমান্ত অতিক্রম করা থেকে বিরত রাখা আমাদের সবার দায়িত্ব। সীমান্ত অপরাধ রোধকল্পে আপনার নিকটবর্তী বিজিবি ক্যাম্পে তথ্য দিয়ে সহয়তা করুন সহযোগিতা করুন। প্রচারেনায় বর্ডার গার্ড বাংলাদেশ, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপি।’ সচেতনতামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।