চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিস’র শাখা উদ্বোধন
‘সহজ ও দ্রুত সেবা প্রদান করায় আমাদের মূল উদ্দেশ্য’ স্লোগানকে সামনে রেখে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ সদর শাখার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে শহরের সার্কিট হাউস মোড়ের শাহিবাগ জামে মসজিদের পাশে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের শাখা পরিচালক শিহাব আহমেদ, আলফাজ উদ্দিন, সেলেহ উদ্দীন আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিস সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা সেবা দেওয়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে। এর আওতায় পার্সেল ও ডকুমেন্ট সার্ভিস, কন্ডিশন সিস্টেম, হোম ডেলিভারি, বৈদেশিক পণ্য, ক্যাশ অন ডেলিভারি, ই-কমার্স ডেলিভারি ও ডেলিভারি পরিবহনসহ বিভিন্ন ধরনের সেবা পাওয়া যাবে। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই শাখার কার্যক্রমের ফলে চাঁপাইনবাবগঞ্জের মানুষের কুরিয়ার ও পার্সেল পরিবহনসেবা আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন কাশিমপুর মোড় জামে মসজিদের খতিব মাওলানা হাবিব উল্লাহ।