শনিবার, অক্টোবর ১০, ২০২৭

পত্নীতলায় চোলাই মদ এবং তৈরির উপকরণসহ আটক-৩

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন সারাদেশ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন
পত্নীতলায় চোলাই মদ এবং তৈরির উপকরণসহ আটক-৩

নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বদলপুর এএলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কাঁচামাল ও উপকরণ প্রায় ১০০০ লিটার ওয়াশ ও ৫ লিটার মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত অভিযোগের ভিত্তিতে ০৭ অক্টোবর  গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল এবং অফিসার ইনচার্জ পত্নীতলা থানা চোলাই মোদের আস্তানায় বড় ধরনের অভিযান চালায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কাঁচামাল ও উপকরণ প্রায় ১০০০ লিটার ওয়াশ ও ৫ লিটার মদ উদ্ধার করা হয়েছে।


সেই সাথে চোলাই মদ তৈরি এবং বাজারজাতকরণের অভিযোগে  ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, নওগাঁ জেলার পত্নীতলা থানার বদলপুর গ্রামের কিনা’র ছেলে বান্দন (৪৫), বান্দনের ছেলে সুজিত (২১) এবং গংগা’র ছেলে রহিন (৩৬)। পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।