শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৭

কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয় ॥ আইনের দৃষ্টিতে সবাই সমান-প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাট প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন সারাদেশ
জয়পুরহাট প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন
কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয় ॥ আইনের দৃষ্টিতে সবাই সমান-প্রতিমন্ত্রী আব্দুল বারী

কেউ সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান। ধর্ম যার যার, দেশটা সবার। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। ‎মঙ্গলবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের কালাই ক্ষেতলাল আক্কেলপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। ‎এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার সদস্য সচিব পলাশ চন্দ্র বর্মনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।