শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৭

বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির নির্বাচন ॥ সভাপতি আঃ কাদের-সম্পাদক তুহিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন
বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির নির্বাচন ॥ সভাপতি আঃ কাদের-সম্পাদক তুহিন

বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির সদস্যগণ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক পদে তোহিদুল হক তুহিন বিজয়ী হন। সভাপতি পদে আব্দুল কাদের পান ৪৬০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম শামসুদ্দীন পান ৩৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে তোহিদুল হক তুহিন পান ৪২৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতারুল ইসলাম পান ৩৫৯ ভোট। সহ-সভাপতি পদে মুজিবুর রহমান ৫৮১ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাইউম পান ১৭৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে সাদরুজ্জামান শোভন ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন পান ৩৫৮ ভোট।


গোরস্থান শাখা সম্পাদক পদে আব্দুল কাদের মিয়া ৬৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান পান ১৬৭ ভোট। সাধারণ পাঠাগার শাখায় মাসুদ রানা ৪৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুতাসিম বিল্লাহ ৩০১ ভোট পান। অ্যাথলেটিক ক্লাব শাখায় আসিফ আলম ৪০২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মাতিন পান ২৬২ ভোট। শিক্ষা স্বাস্থ্য ও সাংস্কৃতিক শাখায় সারিউল ইসলাম ৪৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম রেজা ৩২৪ ভোট পান। কুটির শিল্প শাখায় আব্দুল আহাদ ৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান রাকিব পান ৩৪৬ ভোট। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে রহমত আলী, অর্থ সম্পাদক পদে শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য পদে মো. আব্দুল্লাহ ও বিপ্লব হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।