শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির হাতে হেরোইন ও চোলাইমদসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির হাতে হেরোইন ও চোলাইমদসহ নারী গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে ৪ দশমিক ২০ গ্রাম হেরোইন ও ১০ লিটার চোলাইমদসহ পানতারা বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার পানতারা বেগম ওই গ্রামের বাসিন্দা। ও জাহিরুলের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ৪ দশমিক ২০ গ্রাম হেরোইন ও ১০ লিটার চোলাইমদ উদ্ধার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”