বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার এক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার এক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬০ বোতল কোডিনযুক্ত কথিত মাদকদ্রব্য এসকাফ সিরাপসহ মো. জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা কুটিরঘাট গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৬০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এস.আই মো. শাহরিয়ার পারভেজ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে পারচৌকা ঘোষপাড়া মোড় এলাকার বাসিন্দা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।