বুধবার, নভেম্বর ০৪, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে বালুর স্তুপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ০৩ নভেম্বর ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ০৩ নভেম্বর ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বালুর স্তুপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতরে পুঁতে রাখা অবস্থায় লুঙ্গিতে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জালমাছমারী-মিয়াপাড়া এলাকার একটি বাগানের পাশ থেকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই শিশু খেলার সময় বালুর ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পায়। পরে স্থানীয় বাসিন্দা গোলাপ হোসেনসহ অন্যরা এগিয়ে এসে বালু সরিয়ে লুঙ্গিতে মোড়ানো অক্ষত নবজাতকটিকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


সেখানে পরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছে। বর্তমানে শিশুটি উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফাজতে রয়েছে। তবে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করে নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।