শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৭

৫৩ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় চকো ডিএক্স ও এস্কাফ সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন
৫৩ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় চকো ডিএক্স ও এস্কাফ সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় চকো ডিএক্স ও এস্কাফ সিরাপ উদ্ধার হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স ও ৩৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। তবে এঘটনায় কেউ আটক হয়নি। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে শনিবার সকালে জানান, ১৩ নভেম্বর আনুমানিক রাত ১০টা ১০ মিনিটে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে অভিযান পরিচালনা করে ২৭ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স ও ৩৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজার মূল্য ২৬ হাজার ৪’শত টাকা। জব্দকৃত সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।