এসআরবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ আটক-২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে বিদেশী পিস্তল ২টি, ম্যাগাজিন ৪টি ও ৯ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ও সদর কোম্পানির সদস্যরা। এছাড়াও এসআরবি-৫ রাজশাহী এবং রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮.৩০৯ হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি-৫ রাজশাহী সদস্যরা। এসআরবি-৫ এর এক প্রেসনোটে সোমবার বিকেলে জানানো হয়, সোমবার (২৩ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাণীনগর হাটপাড়ায় একটি অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত আহসান আলী এবং আব্দুর রহিমকে গ্রেফতার করা হয় এবং বসতবাড়িতে ব্যাপক তল্লাশির মাধ্যমে ২ টি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লক্ষ ৪০ হাজার ৭০০/-টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন ব্যক্তি অস্ত্র কেনাবেচার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। এ বিষয়ে আর কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা, একটি পাসপোর্ট জালিয়াতি মামলা এবং একটি গুরুতর জখমের মামলা রয়েছে এবং আসামী আব্দুর রাহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকার বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে। উল্লেখ্য, বিগত ৬ মাসে এসআরবি-৫ মোট ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল, প্রায় ১৬ কেজি গান পাউডার এবং এর সাথে সংশ্লিষ্ট ৯ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এছাড়া, ২৩ নভেম্বর দিবাগত রাতে এসআরবি-৫ এর আরেকটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরের শাহমখদূম থানাধীন নওদাপাড়া এলাকাত আরো একটি অভিযান পরিচালনা করে এবং মোছা: ময়না বেগম এবং শাহাদত হোসেনকে আটক করে এবং তাদের ভাড়া বাসায় ব্যাপক তল্লাশির মাধ্যমে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত দুইজন ব্যক্তি মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এদের বিরুদ্ধে থানায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়না বেগম ও শাহাদত হোসেনের বিরুদ্ধে টাংগাইলের কালিহাতি থানায় পূর্বে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। উল্লেখ্য, বিগত ৬ মাসে এসআরবি-৫ প্রায় ৪০ কেজি হেরোইন, ৪৯২২ বোতল ফেন্সিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাজা, ১৬ হাজার পিস ট্যাপেন্ডেটল উদ্ধার করেছে। আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য এসআরবি-৫ নিরলস কাজ করে যাচ্ছে।