বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৭

ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন
ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ নারী-পুরুষ আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র অভিযানে গাঁজাসহ নারী-পুরুষকে আটক করা হয়েছে। ডিএনসি সুত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ শিখা খাতুন (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর (মমিনমোড়) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক শিখা খাতুন ওই গ্রামের মৃত আস্তারুল ইসলামের স্ত্রী। অভিযানকালে তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


অন্যদিকে, ডিএনসির অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের কালিচক এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে বুধবার সন্ধ্যা রাত ৭টার দিকে এই অভিযানে  আটক হয়, জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের মোঃ আলম আলীর ছেলে মোঃ ফারুক আহমেদ (২৬)। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, বুধবার সন্ধ্যা রাত ৭টার দিকে ডিএনসির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের মোঃ আলম আলীর ছেলে মোঃ ফারুক আহমেদ কে আটক করা হয়েছে। এসময় ১ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় ডিএনসি উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান মামলার বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।