ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশ ॥ শেরপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশ ॥ শেরপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরের শ্রীবরদীতে ডিজেল ও পেট্রোল ওজনে কম দেওয়ায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এ আদালত পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ। তিনি বলেন, ডিজেল-পেট্রোল বিক্রিতে ওজনে কম দেওয়ার অপরাধে শ্রীবরদী শহরের তাতিহাটি নয়াপাড়া সিফাত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর মোদক পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে রিয়াজুল ইসলামের ছেলে ফাহিমকে (২৪) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিএসটিআই ময়মনসিংহের সহকারী পরিচালক সানোয়ার হোসেন, শ্রীবরদী থানার এস.আই আনাস উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলীসহ পুলিশ, আনসার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।