শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

সাতক্ষীরার দেবহাটায় তিনটি বিদেশি পিস্তলসহ আটক-১

WP Import ০৪ জানুয়ারি ২০২৫ ০৫:১২ অপরাহ্ন খুলনা
WP Import ০৪ জানুয়ারি ২০২৫ ০৫:১২ অপরাহ্ন

সাতক্ষীরার দেবহাটায় তিনটি বিদেশি পিস্তলসহ আটক-১

সাতক্ষীরার দেবহাটায় তিনটি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে দেবহাটার কুলপুকুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসাদুল গাজী (৩২) দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে। সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র কেনাবেচার সংবাদে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। আসাদুল নামে অপরজনকে আটক করে পুলিশ। পরে তার পরিহিত জ্যাকেট থেকে দুটি এবং প্যান্টের পকেট থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে।