শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

আওয়ামীলীগের বিচার ন্যায় সংঙ্গতভাবেই হবে-প্রেস সচিব শফিকুল আলম

WP Import ১৭ মে ২০২৫ ০৫:৫০ অপরাহ্ন খুলনা
WP Import ১৭ মে ২০২৫ ০৫:৫০ অপরাহ্ন

আওয়ামীলীগের বিচার ন্যায় সংঙ্গতভাবেই হবে-প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টর প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামীলীগ নিষিদ্ধ করণের বিষয়ে আন্তর্জাতিক কোন প্রতিক্রয়া লক্ষ্য করা যায়নি। কারন হচ্ছে, এখানে নিষিদ্ধ করনের বিষয়ে জনগনের সমর্থন ছিল। আমরা চাচ্ছি আওয়ামীলীগের বিচার ন্যায় সংঙ্গতভাবে হবে। বিচার তার নিজেস্ব গতিতে চলবে। আমরা চাচ্ছি বিচারটা দ্রুত হোক, তবে এটি নিয়ে কোন অন্যায় যেন না হয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, মাননীয় প্রধান উপদেষ্টা সবাই তারের বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার নিজ জেলা মাগুরায় তার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সহ বিভিন্ন ইকেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তিনি আরো বলেন, মফস্বল সাংবাদিকতার মান উন্নয়ন করতে গেলে তাদের আর্থিক বিষয়টির প্রতি কৃর্তপক্ষের দৃষ্টি দিতে হবে। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দেশের আইন শৃঙ্খলা আগের থেকে অনেক ভালো। দেশ ভালোভাবে চলছে। পুলিশ বাহিনী সঠিক ভাবে কাজ করছে।