শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

বেনাপোলে রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে জখম

WP Import ০৮ জুন ২০২৪ ০৬:৩৭ অপরাহ্ন খুলনা
WP Import ০৮ জুন ২০২৪ ০৬:৩৭ অপরাহ্ন

বেনাপোলে রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে জখম

যশোরের বেনাপোল কাস্টমস হাউসের এক কর্মকর্তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বন্দরের পেঁচোর বাওড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান। আহত রাফিউল ইসলাম বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা। তিনি নেত্রকোণা সদর উপজেলার কাজিম উদ্দিনের ছেলে। রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান বলেন, রাফিউল তার এক বন্ধুকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে রাতে ঘুরতে বের হন। পথে রঘুনাথপুর সড়ক দিয়ে পেঁচোর বাওড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় রাফিউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করায় বলে জানান তিনি। তবে কী কারণে কারা তাকে জখম করেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত বলেন, খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা তাকে কুপিয়েছে বিষয়টি তদন্ত হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।