শুক্রবার, নভেম্বর ০৭, ২০২৭

জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ

WP Import ১৮ অক্টোবর ২০২৪ ০৭:১০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৮ অক্টোবর ২০২৪ ০৭:১০ অপরাহ্ন

জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ

রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই সমাবেশ হয়। মহারাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, ছাত্র দলের সাবেক নেতা মিম ফজলে আজিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল বারেক, জাহাঙ্গীর কবির, জেলা যুবদলের আহ্বায়ক মো. তাবিউল ইসলাম তারিফ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জামিউল হক সোহেল, বারোঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফাইজুদ্দিন ইসলাম কালু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। সভায় বক্তারা স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের গুম, খুন, অত্যাচার-নির্যাতন, মামলা-হামলা, অনিয়ম, দূর্ণীতি, অর্থ পাচার, লুটপাটের বিবরণ তুলে ধরেন। সমাবেশে খুনি শেখ হাসিনাসহ আওয়ামীলীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবি জানানো হয়। সমাবেশে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের ঘোষণার জোর দাবি জানান বক্তারা।