রবিবার, অক্টোবর ১৮, ২০২৭

জয়পুরহাটে মাছ মারাকে কেন্দ্র করে পিটুনিতে কন্যা শিশুর মৃত্যু

WP Import ০৭ আগস্ট ২০২৩ ০৬:২২ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ০৭ আগস্ট ২০২৩ ০৬:২২ অপরাহ্ন

জয়পুরহাটে মাছ মারাকে কেন্দ্র করে পিটুনিতে কন্যা শিশুর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ মারাকে কেন্দ্র করে পিটুনিতে শ্রাবন্তী মাহাতো (৮) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দহতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের বিমল মাহাতোর মেয়ে। পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বাড়ী পার্শ্ববর্তী জমিতে বিমল মাহাতোর মেয়ে শ্রাবন্তী মাহাতো (৮) ও সটিক মাহাতোর ছেলে দ্বীপ মাহাতো (১২) দুজনে মাছ ধরছিল। এ সময় দুজন দুজনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি করে মারামারি করে। এরই এক পর্যায়ে দ্বীপ মাহাতো বিষয়টি তার বাবাকে বললে দ্বীপের বাবা শ্রাবন্তী মাহাতোর বাড়ীতে গিয়ে মারধর করলে সে গুরুত্বর আহত হয়। এ অবস্থায় আহত শ্রাবন্তীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে দুদিন চিকিৎসা নেওয়ার পর একটু সুস্থ হলে শ্রাবন্তীর খালা বাড়ি উপজেলা বালিঘাটা ইউনিয়নের বিরনগর বাশপাড়া গ্রামে নিয়ে যাওয়ার পর শ্রাবন্তীর অবস্থার আবারও অবনতি হলে রবিবার সকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান হাবিব গণমাধ্যম কর্মীদের বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এবিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।