বুধবার, অক্টোবর ১৪, ২০২৭

গোদাগাড়ী ইউএনও অফিসে এন.সি.পির তালা ॥ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

গোদাগাড়ী প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ০৬:১২ অপরাহ্ন রাজশাহী
গোদাগাড়ী প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ০৬:১২ অপরাহ্ন
গোদাগাড়ী ইউএনও অফিসে এন.সি.পির তালা ॥ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে এনসিপির নেতা-কর্মীরা গত ১২ অক্টোবর ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও তালা ঝুঝিয়ে প্রতিবাদ করেন। সরকারি অফিসে এনসিপির তালা ঝুলানোর প্রতিবাদে ১৩ অক্টোবর বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌরসভা ও কাকনহাট পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। এসময় বক্তারা বলেন, প্রশাসন তাদের নিজের গতিতে চলবে, এখানে কেউ বাধা দিতে আসতে পারবে না। কোন ক্রমেই নৈরাজ্য বরদাশত করা হবে না। দেশ নায়ক তারেক রহমান দেশকে উন্নয়নের রোল মডেল তৈরি করে চলেছেন। কিন্তু জামায়াত, এন.সি.পির কুচক্রিমহল ষড়যন্ত্র করে যাচ্ছে। এমন ষড়যন্ত্র কোনক্রমেই মেনে নেয়া হবে না। উল্লেখ্য, গোদাগাড়ী উপজেলায় নতুন করে ১১জনকে সার ডিলার নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্ত ডিলারগণ সকলেই বিএনপি’র লোক বলে এন.সি.পির নেতৃবৃন্দের অভিযোগ।