বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৭

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ন
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের বড় ইন্দারা মোড়ে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল বারী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ নূরুল ইসলাম। উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. জিয়াউল আহসান। এসময় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও শহীদ সাটু মিলনায়তনে র‌্যালি, ফ্ল্যাশ মব, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন, কৃষিশিক্ষা, আধুনিক বিজ্ঞান, উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন বিশ্ববিদ্যালয়ের অর্জন তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জ্ঞানচর্চা, গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।