বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৭

ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ॥ স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৫:২৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৫:২৮ অপরাহ্ন
ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ॥ স্বামী পলাতক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে টাস্কফোর্স অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তবে, ডিএনসি সদস্যদের উপস্থিতি টের পেয়ে আটক মহিলার স্বামী পালিয়ে যায়। বুধবার সকালে এই অভিযানে আটক হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিয়ানগর হাড্ডিপট্টি এলাকা থেকে মোসাঃ কবিতা খাতুন (৩১)-কে গ্রেফতার করা হয়। এসময় তার স্বামী মোঃ বিপ্লব হোসেন (৩৭) পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে জানান, বুধবার সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিয়ানগর হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালায় ডিএনসি সদস্যরা। এসময় ১০ পিস ইয়াবাসহ জিয়ানগর হাড্ডিপট্টি এলাকার মোসাঃ কবিতা খাতুন (৩১)-কে গ্রেফতার করা হয়। তার স্বামী মোঃ বিপ্লব হোসেন (৩৭) পালিয়ে যায়। অভিযানকালে নগদ ১৯৬০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিএনসি পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ গ্রহণ করেন। উল্লেখ্য, মঙ্গলবারও একই এলাকা থেকে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছিল। পরপর দুই দিনের অভিযানে একই এলাকা থেকে মাদকসহ ব্যক্তিদের আটকের ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।