বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৭

গোমস্তাপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন
গোমস্তাপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

জেলার গোমস্তাপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মোমিনপাড়ার মৃত মোস্তফার ছেলে মোঃ নাজমুল হক (৪০)। জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, গোমস্তাপুর থানা এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ জেনারুল শেখ এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ১৪ অক্টোবর দুপুরে গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নের অর্ন্তগত বেলাল বাজার এলাকার একটি আম বাগানের পশ্চিম পার্শ্বে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল হক (৪০) কে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে  ১০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ আরও জানায়, ‘মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পাশে থাকুন। মাদক সংক্রান্ত তথ্য দিন, আপনার পরিচয় গোপন থাকবে’।