বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৭

দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে আইনশৃঙ্খলা জোরদার করা হবে-গোমস্তাপুর ইউএনও

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ০৫:২০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ০৫:২০ অপরাহ্ন
দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে আইনশৃঙ্খলা জোরদার করা হবে-গোমস্তাপুর ইউএনও

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। পূজার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ ও প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিতে তিনি রহনপুর পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। বুধবার (১৪ অক্টোবর) মন্দির পরিদর্শনকালে ইউএনও মণ্ডপগুলোর সার্বিক অবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এসময় তিনি মন্দির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পূজার প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। উৎসব চলাকালে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান ইউএনও। পরিদর্শনকালে রহনপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম ও কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান টেক্কা উপস্থিত ছিলেন।