বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশি মদসহ বেলি (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বকরীপাড়া গ্রামে গ্রেপ্তার হওয়া নারীর বসতবাড়ির উত্তর দিকের চারচালা টিনের ঘরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার দেখানো ও শনাক্ত মতে ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া বেলি খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া গ্রামের বাসিন্দা। সে সাইফুলের মেয়ে এবং নাইমুরের স্ত্রী। জেলা পুলিশের এক প্রেসনোটে বৃহস্পতিবার জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওবাইদুল হক এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই ইমরান হোছাইনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ আরও জানায়, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসংক্রান্ত তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।