সোমবার, অক্টোবর ১২, ২০২৭

নওগাঁ ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স

নওগাঁ প্রতিনিধি ১২ মে ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন সারাদেশ
নওগাঁ প্রতিনিধি ১২ মে ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন
নওগাঁ ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স

নওগাঁয় ৭১৯তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স চলছে। পিটিআই মিলনায়তনে ৫ দিনব্যাপী কের্সের দ্বিতীয় দিনে স্কাউট রাজশাহী অঞ্চলের উপ কমিশনার ট্রেনিং শাহাদুল ইসলাম সাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নওগাঁ'র পিটিআই সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আজিম হোসেনের সভাপতি আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং জেলা স্কাউটস-এর কমিশনার গোলাম রসূল সাকলায়েন। এ সময় ৭১৮তম কোর্স লিডার নেসার আহমেদ এবং ৭১৯তম কোর্স লিডার মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। বেসিক কোর্সে দুই কোর্সের মোট ৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।