বুধবার, অক্টোবর ০৭, ২০২৭

সিংড়ায় ইউএনও’র অভিযান ॥ ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস

সৌরভ সোহরাব-সিংড়া ০৪ জুন ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন সারাদেশ
সৌরভ সোহরাব-সিংড়া ০৪ জুন ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন
সিংড়ায় ইউএনও’র অভিযান ॥ ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস

বর্ষার শুরুতেই মৎস্য ভান্ডার নামে খ্যাত নাটোরের সিংড়ার চলনবিলে প্রশাসনের বিশেষ অভিযানে ২লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুরিয়ে ধবংস করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিংগইন ডুবো ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে  প্রায় অর্ধ শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করে পুরিয়ে ধবংস করেন ভ্রাম্যমান আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। যার বাজার মুল্য প্রায় ২লাখ টাকা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে নতুন পানি আসতে না আসতেই কিছু অসাধু মানুষ মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। আমরা এবছর বর্ষার শুরুতেই অভিযান শুরু করেছি। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোন ছাড় নয়। বিলের মাছ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহৃত থাকবে। সেই সাথে স্থানীয় জনপ্রতিধি ও জনসাধারণকে এ বিষয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।