সাবেক নৌ প্রধান এম.আর খাঁনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের পিতা, সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান'র উদ্যোগে জেলা শহরের দেওয়ানী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় গণ-অভ্যুত্থানের সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, মোঃ সাইফুর রহমানসহ সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন দেওয়ানি জামে মসজিদের খতিব মাওলানা আকিল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান, ফখরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মফিজ সহ শহরের প্রবীণ মুরব্বিগন, মুসল্লীগণ।