বুধবার, আগস্ট ১২, ২০২৭

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ-ভোট দেবেন ৩৪৯ সাংসদ

বিশেষ (ঢাকা) প্রতিনিধি ॥ ০৮ আগস্ট ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন জাতীয়
বিশেষ (ঢাকা) প্রতিনিধি ॥ ০৮ আগস্ট ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ-ভোট দেবেন ৩৪৯ সাংসদ


রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে ৩৪৯ সংসদ সদস্যের (এমপি) নামের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯জন সংসদ সদস্য। তফসিল মোতাবেক রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট। এর আগে একইদিন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। নির্বাচন ২০ আগষ্ট। উল্লেখ্য, গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতিমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। এ জন্য তাদের তালিকা নিয়েই ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।