রবিবার, আগস্ট ১৭, ২০২৭

৫৩ বিজিবির অভিযানে সীমান্তে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ॥ ১৫ আগস্ট ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ॥ ১৫ আগস্ট ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন
৫৩ বিজিবির অভিযানে সীমান্তে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার


মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীন জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালিয়ে নেশাজাতীয় ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে। তবে, এঘটনায় কেউ আটক হয়নি। উদ্ধার হওয়া এস্কাফ সিরাপ এর আনুমানিক বাজার মূল্য ৩৭ হাজার ২’শ টাকা বলে জানিয়েছে ৫৩ বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ অভিযানের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি সদস্যরা। শনিবার (১৫ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে ৫৩ বিজিবি’র অধীন জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে ৯৩ বোতল উদ্ধার করে। উদ্ধারকৃত এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। প্রেসনোটে আরও জানানো হয়, চলতি আগস্ট মাসে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ভারতীয় ৩৬৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করছে বলেও জানান ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।