দুর্গাপুরে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে অনূর্ধ্ব ১২ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পাগলপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বাগলপাড়া পাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, সাবেক উপ-পরিচালক, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ঢাকা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি শারীরিক শিক্ষা কলেজ, রাজশাহীর প্রভাষক হাবিবুর রহমান হাবিব, সরকারি প্রাথমিক বিদ্যালয় পাগলপারা, জয়নগর, দুর্গাপুর রাজশাহীর প্রধান শিক্ষক মোল্লা মোঃ শিহাব আলী, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির টিটু, ছাত্রদল নেতা মাহাবুব তালুকদার, মাহমুদ তালুকদার এবং অন্যান্য অতিথিবৃন্দ।