শিবগঞ্জে জামায়াত নেতা মাওলানা আনোয়ারুল ইসলামের ইন্তেকাল
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার শিবগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আনোয়ারুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না ... রাজিউন)। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোরবোনা গ্রামের বাসিন্দা। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবুজার গিফারী ও সেক্রেটারি অধ্যাপক আবু বকর। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আনোয়ারুল ইসলামের ইন্তেকালে তারা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী এবং সমাজের একজন সম্মানিত ব্যক্তি। তাঁর ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়েছে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। মরহুম মাওলানা আনোয়ারুল ইসলামের জানাযার নামাজ সন্ধ্যা ৬ টায় নয়ালাভাঙ্গা ধরবোনা গোরস্থানে অনুষ্ঠিত হয় এবং সেখানেই দাফন সম্পন্ন হয়েছে।