রবিবার, আগস্ট ২৩, ২০২৭

৫৯ বিজিবির অভিযানে সীমান্তে ইস্কাপ সিরাপ জব্দ

নিজস্ব প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন
৫৯ বিজিবির অভিযানে সীমান্তে ইস্কাপ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে ইস্কাপ সিরাপ জব্দ করে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১২-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় অভিযান চালায় ৫৯ বিজিবির টহল দল। এসময় পরিত্যক্ত অবস্থায় ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান ৫৯ বিজিবি অধিনায়ক।