শুক্রবার, আগস্ট ২৮, ২০২৭

‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

দর্পণ ডেস্ক ২৩ আগস্ট ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন বিনোদন
দর্পণ ডেস্ক ২৩ আগস্ট ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

ঢাকাই সিনেমার শীর্ষ সারির অভিনেত্রী তমা মির্জা। টানা বেশ কিছু সফল সিনেমা ও ওটিটি কনটেন্টে কাজ করে যখন তিনি ক্যারিয়ারের তুঙ্গে, ঠিক তখনই ঢুকে পড়লেন কর্পোরেট জগতে যোগ দিলেন একটি বেসরকারি ব্যাংকে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। তবে সমালোচকদের চোখরাঙানি ও এই চর্চার মুখে তমা মির্জার পাশে এসে দাঁড়িয়েছেন আরেকজন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সমাজব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করে ভাবনা লেখেন, ‘তমা মির্জার জায়গায় কোনো পুরুষ অভিনেতা ব্যাংকের এই একই পদে থাকলে আমাদের কলিগরাই বড় ভাই বলে তেল দিতেন।’ তার কথায়, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা যে কতটা স্পষ্ট হয়ে উঠছে, তা দিনে দিনে দৃশ্যমান।’ প্রতিবাদ জানিয়ে নিজের পোস্টে ভাবনা আরও লেখেন, ‘সব দোষ মেয়েদের। মেয়েরা সুপারস্টার হবে অবশ্যই কোন পুরুষের হাত ধরে, মেয়েরা একা কিছুই পারবে না এই মনোভাব থেকে বের হয়ে আসেন। জানি পারবেন না, অনেকদিনের অভ্যাস তো।’ শেষে বলেন, ‘একজন নারী সব পারে, আপনাদের বলতে কষ্ট হয়। কারণ মেয়েদের বশ করতে ভালো লাগে সবার। আমরা অভিনয় করবো, ব্যাবসা করবো, চাকরি করবো, ছবি আঁকবো, গান গাইবো, লেখালেখি করবো, মা হবো, প্রেমিকা হবো। সব করবো। আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন।’