শুক্রবার, আগস্ট ২৮, ২০২৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে সারাদেশে প্রসারিত করতে হবে-এমপি আব্দুল আজিজ

নাটোর প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৬:১১ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৬:১১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে সারাদেশে প্রসারিত করতে হবে-এমপি আব্দুল আজিজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুই হাতকে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত প্রসারিত করতে দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ। বুধবার (২৬ আগস্ট) দুপুরে গুরুদাসপুর উপজেলার ধানুড়া বালিকা বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এমপি আব্দুল আজিজ বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার ক্ষমতায় আসার পর বাস্তবায়নে কাজ করছে। ইতোমধ্যে নির্বাচনের ছয় মাসের মধ্যেই সরকারের দেওয়া প্রতিশ্রুতির অধিকাংশ বাস্তবায়ন হয়েছে বলেও দাবি করেন তিনি। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। বিদ্যালয়ের সভাপতি রনি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হান্নান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর, উপজেলা প্রকৌশলী মাহবুব আলম, বিএনপি নেতা রেজাউল করিম, কাজী জাফর আহমেদ ও নয়নসহ শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।