শুক্রবার, আগস্ট ২৮, ২০২৭

সদর মডেল থানার অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন
সদর মডেল থানার অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার এক

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকা থেকে নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত কারবারী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ড এর বালুবাগান মহল্লার ইকবাল আহম্মেদ এর ছেলে আব্দুল নুর শিমুল (৩৪)।  জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, ‘মাদক ও চোরাচালান মুক্ত চাঁপাইনবাবগঞ্জ’ গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় সদর মডেল থানা অফিসার ইনচার্জ একরামুল হোসাইন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জাহিদ হাসানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল ২৫ আগষ্ট বিকেল ৬টা দিকে মডেল থানার মহারাজপুর মেলার মোড়স্থ একটি অটো গ্যারেজ দোকানের পিছনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারী আব্দুল নুর শিমুল কে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ১০ (দশ) বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পাশে থাকুন। তথ্য দিন, আপনার পরিচয় গোপন থাকবে।