শুক্রবার, আগস্ট ২৮, ২০২৭

নাটোরের হালতি বিলে অবৈধ জালে পোনা মাছ নিধন রোধে অভিযান

নাটোর প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন
নাটোরের হালতি বিলে অবৈধ জালে পোনা মাছ নিধন রোধে অভিযান

নাটোরে মিনি কক্সবাজার খ্যাত নলডাঙ্গার হালতি বিলের পাটুল এলাকায় অবৈধ জাল দিয়ে পোনা মাছ নিধন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টায় চলা অভিযানে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৫৭টি চায়না দুয়ারী জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। জব্দ জালের আনুমানিক মূল্য ২ লাখ ২১ হাজার টাকা। এ ছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। তিনি জানান, দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র রক্ষা ও পোনা মাছ নিধন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।