নিয়ামতপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় দুই সদস্য গ্রেফতার
নওগাঁর নিয়ামতপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে একটি গরুসহ গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারে হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারুন্দি ইউনিয়নের মান্দার পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে জজ মিয়া (৫০) ও একই উপজেলার সরমান্দি ইউনিয়নের ওরুন্দি গ্রামের মৃত আবুল হোসেন ছেলে রানা (৩১)। পুলিশ জানায়, সোমবার সাপ্তাহিক গরু হাট ছাতড়া বাজার হইতে গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে আটকে রেখে থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার সহ চোরাই কাজে ব্যবহৃত একটি পিক আপ গাড়ি জব্দ করা হয়। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের সহায়তায় আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।