সোমবার, অক্টোবর ১২, ২০২৭

নিয়ামতপুরে সিঁধ কেটে দুর্ধুর্ষ চুরি

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৮ অপরাহ্ন সারাদেশ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৮ অপরাহ্ন
নিয়ামতপুরে সিঁধ কেটে দুর্ধুর্ষ চুরি

নওগাঁর নিয়ামতপুরে মহিশো গ্রামে সিঁধ কেটে এক গৃহে দুর্ধুর্ষ চুরি হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের মহিশো গ্রামে মাজহারুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। গৃহের মালিক মাজহারুল ইসলামের ভাই জাহিদুল ইসলাম বলেন, আমার ভাই মাজহারুল ইসলাম বর্তমান রাজশাহীতে বসবাস করছেন। তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ভাইয়ের বাড়ির তালা চেক দিয়ে ঘুমাতে যায়। ভোর ৫ টার সময় প্রতিবেশী চিৎকার দিয়ে ডেকে বলে মাজহারুল ইসলামের বাড়িতে সিঁধ কেটে চুরি হয়েছে। আমি তাৎক্ষণিক ঘর থেকে এসে দেখি ভাইয়ের ঘরের মেঝেতে জমির দলিল পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। গত দুই মাস পূর্বে আমাদের খড়ের পালায় কে বা কাহার আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পর এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, চুরির বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।