বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৭

এসআরবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ১.৮২৬ কেজি হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন
এসআরবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ১.৮২৬ কেজি হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার

এসআরবি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ১.৮২৬ কেজি হেরোইনসহ এক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। চাঁপাইনববাগঞ্জ সদর মডেল থানার ইসলামপুর ইউপির তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) হতে ১.৮২৬ কেজি হেরোইনসহ মোঃ হানিফ (২০) নামে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। আটক হওয়া হানিফ, চাঁপাইনববাগঞ্জ সদর উপজেলার  ইসলামপুর ইউপির তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা গ্রামের মোঃ রুহুল এর ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, এসআরবি চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনববাগঞ্জ সদর থানার ইসলামপুর ইউপিস্থ ২নং ওয়ার্ড এর তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ হানিফ কে গ্রেফতার করা হয়। এ সময় আসামীর বসতবাড়ীর একতলা বিল্ডিংয়ের নির্মানাধীন বাথরুমের ভিতর প্লাষ্টিকের ক্যারেটে অভিনব কায়দায় রক্ষিত ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর পূর্বক আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে।