বুধবার, অক্টোবর ১৪, ২০২৭

ভালুকায় হোমিও চিকিৎসকের কারাদণ্ড-জরিমানা ॥ প্রতিষ্ঠান সিলগালা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ০৬:১৭ অপরাহ্ন সারাদেশ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ ০৬:১৭ অপরাহ্ন
ভালুকায় হোমিও চিকিৎসকের কারাদণ্ড-জরিমানা ॥ প্রতিষ্ঠান সিলগালা

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে অবৈধভাবে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম ও প্রসব (ডেলিভারি) কার্যক্রম পরিচালনার অভিযোগে জনসেবা হোমিও হল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক হোমিও চিকিৎসক মোছা. রেহেনা সিদ্দীকা কে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ। অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।