গোমস্তাপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ একজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ সাজেমান আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়াড় ইসলামপুর গ্রামের নাজমুল হকের (২৫) মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত¡াবধানে এসআই মো. আলমগীর কবির সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এসময় সাজেমান আলীকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার সাজেমান আলী গোমস্তাপুর উপজেলার চৌডালা দিয়াড়পাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহŸান জানানো হয়েছে। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।