মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৭

নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থদের মাঝে এমপি’র শাড়ি বিতরণ

স্টাফ রিপোর্টার-নাচোল ১৮ অক্টোবর ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার-নাচোল ১৮ অক্টোবর ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন
নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থদের মাঝে এমপি’র শাড়ি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুঃস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে (১৭ অক্টোবর) শনিবার উপজেলা মিনি কনফারেন্স রুমে, ঢাকার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত শাড়ি ১০০জন সনাতন ধর্মাবলম্বী নারীর মাঝে বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এমপি মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক ও আগামী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইয়াকুব আলী। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ যেন সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে সরকার সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। অসহায় নারীরা পূজার পূর্বে এই উপহার পেয়ে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।