মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজ’র উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ ০৬:৩৪ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজ’র উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ সামাজিক কর্মসূচির উদ্যোগে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে পলাশবাড়ী বিজ অফিসের কার্যালয়ে সামনে পলাশবাড়ীর বিজ অফিসে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী ১৩০ উপকারভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গাইবান্ধা জোনের জোনাল ম্যানেজার শেখ মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর।  প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা সমান। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব, এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এগিয়ে আসতে হবে। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।” এমন উদ্যোগের জন্য বিজ অফিসের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ইএনও। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজার স্বাস্থ্য মোজাহার আলী, শাখা ব্যবস্থাপক সোহেল রানা। সাব জোনাল ম্যানেজার রেজাউল হক প্রামানিক, পলাশবাড়ী বিজ কৃষি কর্মসূচির আঃ লতিফ, ধাপেরহাট শাখার কৃষি প্রোগ্রাম সাপোর্ট অফিসার তপন কুমার সরকার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আনোয়ার জাহিদ ম্যানেজার শিক্ষা ও সামাজিক সুরক্ষা।