চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’সহ ২ জন গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পৃথক অভিযানে সোমবার (২৬ অক্টোবর) হেরোইন ও ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারী ‘হোয়াইট রিপন’ এবং নাচোলের অভিযানে এ হেরোইন ও নগদ টাকাসহ মোট ২জন মাদক কারবারী আটক হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান পৃথক প্রেসনোটে জানান, ডিএনসির সদস্যদের অভিযানে ২৬ অক্টোবর রাত ০১:০০টা থেকে ০২:০০টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পৌরসভা এলাকার রেলস্টেশনের দক্ষিণ পাশে রেললাইনের ওপর এবং আলীনগর ভুতপুকুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে ০৯ (নয়) গ্রাম হেরোইন ও ১০ (দশ) পিস ইয়াবাসহ মোঃ রিপন আলী ওরফে হোয়াইট রিপন (৩৩)-কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। এছাড়া,
অপর এক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে ২৬ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার ইসলামপুর খইন্দাপাড়া এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ কুমার দাশ এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আসামীর নিজ বসত বাড়ীর পূর্ব পাশে উত্তর দুয়ারী আসামীর নিজ স্বয়ং ঘরের ভিতর শার্টের বাম পাশের বুক পকেট হতে ০২ (দুই) গ্রাম হিরোইন এবং নগদ ২,৩৩০/- টাকাসহ মো: সেরাজুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।