এনসিসিসি’র সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালেয়ের ভিসি ড. হাছানাত আলী
জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি-‘এনসিসিসি’র সদস্য হিসেবে মোননীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাঃ হাছানাত আলী। সোমবার সংশ্লিষ্ট দপ্তর থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে ২৫ অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংষ্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নের লক্ষ্যে শিক্ষাক্রম সমন্বয় কমিটির একটি সভা আহবান করা হয়েছে। এদিকে, শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মোননীত হওয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারিদের পক্ষ থেকে ডা. মোহাঃ হাছানাত আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া নওগাঁ মেডিকেল কলেজ নওগাঁ সরকারি কলেজ ও বিএমসি মহিলা কলেজ, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবংবিভিন্ন সামাজিক-সংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। এ বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাঃ হাছানাত আলী বলেন, জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটি (NCCC)-এর সদস্য হিসেবে মনোনীত হওয়া অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন এবং অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব। দেশ ও জাতির শিক্ষার উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার আশা ব্যক্ত করেন তিনি।