শুক্রবার, নভেম্বর ০৭, ২০২৭

মুক্তিযোদ্ধার জানাজা ও কবর দিতে বাধা দেয়ায় নওগাঁয় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি ০২ নভেম্বর ২০২৬ ০৬:১২ অপরাহ্ন নওগাঁ
নওগাঁ প্রতিনিধি ০২ নভেম্বর ২০২৬ ০৬:১২ অপরাহ্ন
মুক্তিযোদ্ধার জানাজা ও কবর দিতে বাধা দেয়ায় নওগাঁয় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও কবর দিতে বাধা সৃষ্টির প্রতিবাদে নওগাঁয় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে নওগাঁয় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার (০২ নভেম্বর) বেলা ১১টায় শহরের মুক্তিরমোড় প্রধান সড়কে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এই মানববন্ধন কর্মসূচি’র আয়োজন করে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অবিলম্বে মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা বিরোধী ঐ চক্রকে প্রতিহতকরা এবং মুক্তিযোদ্ধা মানিক পশারির জানাজা ও কবর দিতে বাধা দানকারীদের শাস্তির আওতায় আনার দাবী জানিয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক নুরুজ্জামান নান্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: আফজাল হোসেন, জাহিদ রাব্বানী রশিদ, সাংস্কৃতিক কর্মী মো: কায়েস উদ্দিন, নডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি মো: সাদেকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য-এর সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য মামুনুর রশিদ। কর্মসূচি’তে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য, সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিক বৃন্দ এ কর্মসূচি'তে অংশগ্রহণ করেন।