গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার জসিম উদ্দীনসহ আরও অনেকে। আগামী ৫ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফরের কথা রয়েছে। এই সফরে তিনি করতোয়া নদী খননসহ বেশ কয়েকটি কর্মসূচির উদ্বোধন করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন বলে সভায় জানানো হয়।