রবিবার, নভেম্বর ০৮, ২০২৭

চুয়াডাঙ্গায় হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ

WP Import ১৬ এপ্রিল ২০২৫ ০৮:০৬ অপরাহ্ন খুলনা
WP Import ১৬ এপ্রিল ২০২৫ ০৮:০৬ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ
চুয়াডাঙ্গায় হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ

চুয়াডাঙ্গায় হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ

চুয়াডাঙ্গায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ প্রশিক্ষণ হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক একেএম শাহিন কবীরের সভাপতিত্বে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

প্রশিক্ষক হিসেবে ছিলেন হজ্ব যাত্রীদের প্রশিক্ষণে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামিমা ইয়াসমিন ও কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন। চুয়াডাঙ্গায় ২০২৫ সালে পবিত্র হজ্ব পালনে ৮৯ জন নারী সহ মোট ২৬৬ জন নারী-পুরুষ সৌদি আরব গমন করবেন। এর মধ্যে সরকারিভাবে ১০ জন ও বেসরকারিভাবে ২৫৬ জন পবিত্র হজ্ব পালনে যাচ্ছেন। প্রধান অতিথি আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, সৌদি আরবে যাবার সময় বিমানের টয়লেট ব্যবহার কিভাবে করতে হয় এবং সৌদি আরবে হোটেলে থাকাকালীন কিভাবে হোটেল ব্যবহার করতে হবে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের দেশের সুনাম নষ্ট হয়, এমন কাজ কেউ করবো না। হজ পালনে সকল হাজীদের সুস্থতা কামনা করছি ও হজ্ব কবুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন আহমেদ মাহবুব-উল-ইসলাম।